Wednesday, 25 March 2020

মেধা সততা সাহসীকতা = সাংবাদিকতা

সত্যবাদিতা আর সাংবাদিকতা দুটি জমজ শব্দ এবং এর  ব্যাবহার এক।

সত্যকথা  আর সাংবাদিকতার জন্য প্রয়োজন সৎ সাহসিকতা। আর এই সৎ-সাহসী মনোভাবের সাথে যোগ হবে বিষয় ভিত্তিক  জ্ঞান।
যে যেই বিষয়ের উপর সংবাদ লিখবে ঐ বিষয়টির উপর তাহার সমপরিমান জ্ঞান থাকা আবশ্যক।
 কোন একটি বিষয়ের উপর সংবাদ লিখতে
প্রথমে প্রয়োজন মেধা, সততা,সাহসিকতা,।
উপরোক্ত তিনটি বিষয়ের সাথে গণমাধ্যমের নিজস্ব কয়েকটি সূত্র আছে যেমনঃ কখন, কোথায়, কিভাবে,কে/ কারা ঘটিয়েছে এগুলোর আলোকে কলম দিয়ে সত্যঘটনা উদঘাটন করা।
সাংবাদিককতার মত একটি মহৎ পেশাকে বেছে নেওয়ার আগে গভীর মনে চিন্তা  করে দেখুন আপনার মাঝে প্রথম তিনটি গুনের সমাবেশ আছে কি?
যদি না থাকে তাহলে আপনি অন্য পেশাকে জীবন ধারনের জন্য বেছে নিন। অন্যথায় এখানে ভীড় জমিয়ে প্রকৃত সাংবাদিকদের সন্মান নষ্ট করবেন না।
   ------------------ লেখক এন এ মুরাদ ---------------




No comments:

Post a Comment