Wednesday, 16 December 2020

শফিক মাস্টার এন্টারপ্রাইজের বিজয় দিবস পালন

 


 অফিস রিপোর্টারঃ

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে শফিক মাস্টার এন্টারপ্রাইজের উদ্যেগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল থেকে মুক্তিযুদ্ধের  আলোচনা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি       পালন করা হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেসার্স  শফিক মাস্টার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী "শফিকুল ইসলাম মাস্টার "  সাংবাদিক এন এ মুরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  গুঞ্জর জিজিএস  কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কনু মিয়া, ফরিদ আহমেদ মুহুরী,বিশিষ্ট ব্যাবসায়ী কাউছার আলম ও  গুঞ্জর আলীম মাদ্রাসার প্রভাষক খোরশেদ আলমসহ প্রমুখ। 


আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় সকলকে পুরষ্কার প্রদান করেন। 

এছাড়াও সন্ধার পর দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়, এতে গান পরিবেশন  করেন দেশবরেন্য সংগীত শিল্পী মালতি রানী রায় ও তার দল।

অনুষ্ঠান বাস্তবায়নে  সহযোগিতা করেছেন  একঝাঁক তরুণ উদিয়মান সমাজসেবক। 

No comments:

Post a Comment