আমার মৃত্যুর ১৪ বছর
"মা"
"মা"হীন পৃথিবীতে গহীন অরণ্যের একলা পথের পথিক আমি। কে জানত এত কম সময়ে "মা" আমায় ছেড়ে চলে যাবে ওপারে । এইত সেদিনের কথা মায়ের আচল ধরে নানার বাড়ি যাওয়া। সন্ধ্যা করে বাড়ি ঘরে ফিরলে বেতের বাড়ি খাওয়া। ঘুমিয়ে গেলে বিছানার পাশে বসে আমার পিঠে হাত বুলিয়ে দেওয়া। সেই স্মৃতির ৩০ বছর। চোখের পলক ঘুরালে মনে হয় এইত সেদিনের কথা।
আর মা হারনোর আজ ১৪ বছর অতিক্রান্ত । ১৪ বছরে একদিনও আমি মাকে ভূলে থাকতে পারিনি। মায়ের কৃপাতে আমি বেঁচে আছি। ২০০৬ সালে যখন আমি ট্রাকের চাপায় হাসপাতালে মৃত্যু শর্যায় কাতরাচ্ছি তখন মা আমার বেডের পাশে বসে দুহাত তোলে দোয়া করতেন। হে আল্লাহ আপনি আমার ছেলের বদলে আমায় নিয়ে নিন। মায়ের দোয়া সোজা কবুল। আমি বেঁচে গেলাম, মা স্টোক করে অসুস্থ হয়ে তিন মাসের মধ্যে চলে গেলেন না ফেরার দেশে। এই ১৪ টি বছর আমার মায়ের। আমার মৃত্যু হয়েছে আরো ১৪ বছর আগে।
মায়ের মৃত্যুর পর নীজেকে নিয়ে আর কোনদিন ভাবিনি যে আমি মরে যাব। মৃত্যুর কালিমা পড়ে যে মানুষ ফিরে আসে সেত জীবিত নয়। নিশ্চিত এক পরিবর্তিত জীবন। আমার মায়ের জীবনই আমার জীবন। আমি বিশ্বাস করি "মা" তোমার মৃত্যু হয়নি - তুমি বেঁচে আছ আমার মাঝে। তুমি অমর। আজ তোমার ছোট ছেলে আর নাতিরা বড় হয়েছে। আমি আমার জীবনটা তাদের জন্য উৎসর্গ করে দিলাম। আমি মরে গেলে তোমার আত্মার বিচরণ হবে তাদের সাথে। তুমি ছিলে, তুমি আছ এবং তুমি থাকবে।
আজকের বিশ্ব মা দিবসে আমি আমার মায়ের নামে "মা আয়েশা মহিলা মাদ্রাসা" নামে একটি মাদ্রসা চালু করার ছায়া চিত্র ফাইল করলাম। প্রার্থনা মহান রবের দরবারে তিনি যেন কবুল করেন - আমিন।

No comments