‘‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ভূমিহীনদের মধ্যে জমি ও ঘর প্রদান করা হয়েছে” ইউসুফ আবদুল্লাহ হারুন-এমপি
এন ,এ ,মুরাদ
জাতির জনক বঙ্গবন্ধু চেয়ে ছিলেন বৈষম্যহীন একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে। সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে। তিনি আজ নেই তাঁর অসমাপ্ত কাজগুলো স্বাধীনতার ৫০তম বছরে এসে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর কবি নজরুল মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ২১ পরিবারের হাতে তৈরিকৃত ঘরের চাবি তুলে দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এমপি এ কথাগুলো বলেন। এর আগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনপারেন্সের মাধ্যমে এই ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরসহ প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা , ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ ইউপি উপস্থিত ছিলেন। জমি ও ঘর প্রাপ্ত ২১ পরিবারের প্রত্যেককে দুই (০২) শতক জমি ও দুই কক্ষ বিশিষ্ট বাথরুমসহ ঘর প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মুরাদনগরে আরো ৪৩৫ পরিবারের মধ্যে জমি ও ঘর প্রদান করা হবে।

No comments