Header Ads

Header ADS

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেখান থেকে শুরু

   বঙ্গবন্ধুর সমাধিতে হাজারও সালাম

করাচির কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বিকেলে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে উড়োজাহাজ থেকে বঙ্গবন্ধু নামার পর পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক উৎসবমুখর পরিবেশে লাখো মানুষ বরণ করে নিয়েছিলেন প্রিয় নেতাকে। ঐতিহাসিক সেই দিনকে স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা হিসেবে ধরা হয়।
২০১৯ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিব বর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভার সিদ্ধান্ত  মোতাবেক  ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ উদ্‌যাপন করবে।
এরই ধারাবাহিকতায় আজ ২০২০ সালের ১৭ই মার্চ পালিত হচ্ছে মুজিববর্ষ। এভাবেই একশত বছর নয় হাজার বছরের বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকুক শতসহস্র বছর বাংলার প্রতিটি মানুষের অন্তরে।
  হাজার সালাম হে প্রিয় নেতা আপনার  শেষ সমাধিতে।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন।

No comments

Theme images by suprun. Powered by Blogger.