Header Ads

Header ADS

জেনে নিন - জীবনের অপর নাম কেন সময়!!



                   "জীবনের অপর নাম সময়"
= ব্যাখ্যাঃ- কারো মরণ লক্ষ্মণ দেখা দিলে আমরা বলি অমুকের 'সময়' শেষ। ওনার সময় ফুরিয়ে গেছে। ঐ ব্যাক্তির আর সময় নাই। এভাবে সময় বলতে আমরা জীবনকে বুঝাই।
জীবন বুঝাবার জন্য আমরা সময় উল্লেখ করি। আমরা বলি অামার বাচ্চাটা এত ঘন্টা আগে পৃথিবীতে এসেছে।
তার বয়স এতো সপ্তাহ, এতো মাস, কিংবা এতো বছর।
অর্থাৎ একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চার জীবন বুঝাবার জন্য আমরা সময়কে নির্দেশ করছি। আবার কেউ মৃত্যুর মুখোমুখি  হলে বলি তার জীবনের বেলা শেষ। এখানে 'বেলা' বলতেও সময় বুঝানো হয়। মূলত সময় আর জীবন একাকার হয়ে আছে। যার জীবনের কোন সময় নাই তার মৃত্যু হয়েছে জন্মের আগেই। যেমন একটি শিশুর মায়ের গর্ভে মৃত্যু ঘটলে তাকে আমরা মৃত বলি।  কারন তার জীবন নাই। জীবন থাকলে সময়ের মধ্যে দিয়ে তার জীবন গননা করা হতো। তাই সময়ই  জীবন।
সময় অসীম অন্তহীন। সময় কবে শুরু হয়েছে,কবে শেষ তা আমরা  জানিনা। কিন্তু জীবন সূচিত করে। সময় জীবন বিলীন করে। সময়ের গর্ভে মানুষের জন্ম। সময়ের গর্ভে মানুষের মৃত্যু। আর এ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টাই মানুষের জীবন।
লেখক- এন এ মুরাদ

No comments

Theme images by suprun. Powered by Blogger.